আসছে উড়ন্ত বাইসাইকেল

৪ আগষ্ট, ২০১৯ ১২:৫৯  
বিজ্ঞানীরা এবার আবিষ্কার করেছেন উড়ন্ত সাইকেল বা ফ্লাইং বাইসাইকেল। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে এই উড়ন্ত সাইকেলের সফল পরীক্ষা চালানো হয়। পরীক্ষণের ভিডিও-তে দেখা যায়, সাইকেলিটির চারদিকে রয়েছে প্রোপেলার। রিমোট কন্ট্রোলের সাহায্যে একজন সেটি পরিচালনা করছেন। তবে এটি পরিচালনা যথেষ্ট জটিল বলেই অভিমত ব্যক্ত করেছেন ডিউইরেটেক বাইসাকেলের টেকনিক্যাল ডিরেক্টর মিলান ডাচেক। জানিয়েছেন, এটি ৯৫ কিলো ওজন বহনে সক্ষম। জানা যায়, সাইকেলটি চূড়ান্তভাবে পরীক্ষাতে সফল হয়েছে। তবে এখনই এটি বাজারে আসবে না। আরও কিছু ছোট খাটো পরীক্ষা শেষে কিছুদিনের মধ্যেই এই সাইকেল বাজারে ছাড়া হবে। চেক রিপাবলিকের তিনটি সংস্থা মিলে বিশ্বের এই প্রথম উড়ন্ত ইলেকট্রিক বাইসাইকেল বাজারে নিয়ে আসবে বলে আশা করা করছেন মিলান ডাচেক। তিনি বলেন, দিন দিন ব্যাটারির শক্তিধারণ ক্ষমতা বাড়ছে। প্রতি দশ বছরে ব্যাটারি ক্যাপাসিটি দ্বিগুণ হচ্ছে। আমরা আশা করছি, অল্পদিনের মধ্যেই স্পোর্টস, টুরিজম কিংবা এধরণেরই বাইকে ব্যবহারের জন্য শক্তিশালী ব্যাটারি বাজারে চলে আসবে। এখনকার ব্যাটারির শক্তিও বাইকে ব্যবহারের জন্য যথেষ্ট। তবে বাইকটি বাজারে আসতে আরো বছরখানেক সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।